কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রুমান দেয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একটি গার্মেন্টস শোরুমের সেলসম্যান ছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ বয়েজ ক্লাব সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুমান দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর নগর খালপাড় এলাকার বাসিন্দা ছিট কাপড় ব্যবসায়ী মো. সানি দেওয়ানের একমাত্র ছেলে।

রুমানের বাবা মো. সানি দেওয়ান জানান, রাতে শোরুমের কাজ শেষ করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার পথরোধ করে বুকে ও ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা সরে পড়ে। পরে তার সহকর্মীরা রুমানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।