ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার (২২ অক্টোবর) বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এ ঘটনা ঘটেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, এটি গত মে মাসের পর পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এছাড়া, দক্ষিণ কোরিয়ায় লি জায়ে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি উত্তর কোরিয়ার প্রথম এ ধরনের পদক্ষেপ।

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলন। সেখানে লি জায়ে-মিয়ং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হবে। এছাড়াও, ট্রাম্পের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে উত্তর-পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।