যমুনা ব্যাংকে রিস্ক অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ‘রিস্ক অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পদের নাম: রিস্ক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা:
ফিন্যান্স, ইকোনমিকস, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিকস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সিএফএ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সিএফএ চার্টারধারী হতে হবে। সিএফএ চার্টার ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।

অভিজ্ঞতা ও দক্ষতা:
এক্সেল (অ্যাডভান্সড), পাওয়ার বিআই, পাইথন বা আর-এ আর্থিক মডেলিং ও ডেটা বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক, এনবিএফআই বা ক্যাপিটাল মার্কেট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৭ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

কর্মস্থল: ঢাকা (হেড অফিস)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৫।

 

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।