চলমান অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে খুব একটা সফল নন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে টানা দুই ইনিংসে ‘ডাক’ মারলেও ফিল্ডিংয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি এখনো ভারতীয় ক্রিকেটের প্রাণভোমরা। তৃতীয় ওয়ানডেতে দুটি অসাধারণ ক্যাচ নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।
সিডনির ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুটি চমৎকার ক্যাচ নিয়ে জ্যাক ক্যালিসের রেকর্ড পেছনে ফেললেন কোহলি।এই দুই ক্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচের সংখ্যা দাঁড়াল ৩৩৯-এ। এতে তিনি ক্যালিসের (৩৩৮) রেকর্ড ছাড়িয়ে গেছেন এবং এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ক্যাচধারীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন। তার ওপরে আছেন কেবল তিন কিংবদন্তি, মাহেলা জয়াবর্ধনে (৪৪০), রিকি পন্টিং (৩৬৪) ও রস টেলর (৩৫৪)।
প্রথম ক্যাচে স্কয়ার লেগে ওয়াশিংটন সুন্দরের বলে বিদায় করেন সেট ব্যাটসম্যান ম্যাথু শর্টকে (৫৬)। আর দ্বিতীয়বার লং-অফে হার্ষিত রানার বলে কুপার কনোলির (২৩) উড়ন্ত বলটি নিখুঁতভাবে তালুবন্দি করেন। দুই ক্যাচেই দেখা গেছে সেই পুরনো, সবসময় মনোযোগী, প্রাণবন্ত কোহলিকে।



