ইবিতে ফেলোশিপ আবেদন শেষের চারদিন পর বিভাগে নোটিশ

ইবি প্রতিনিধি ॥ সম্প্রতি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষায় (এম এস ও পিএইচডি) ফেলোশিপের আবেদন শেষ হয়েছে। আবেদন শেষ হওয়ার চারদিন পর এক বিভাগে চিঠি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দপ্তর। গত মঙ্গলবার (২১ মে) বিকেলে এমন একটি চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। চিঠি সূত্রে জানা গেছে, গত ১৫ মে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষায় (এম এস ও পিএইচডি) ফেলোশিপের আবেদন শেষ হয়েছে। আবেদন শেষ হওয়ার চারদিন পর গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগে চিঠি পাঠায় রেজিস্ট্রার দপ্তর। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান। শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছুতেই ঢিলেমি করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফেলোশিপ শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। যেখানে আবেদন শুরুর সঙ্গে সঙ্গে জানানোর কথা সেখানে আবেদন শেষ হওয়ার চারদিন পর বিভাগে জানানো হচ্ছে। ব্যাপারটা চরম দুঃখজনক। প্রশাসনের অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের ফেলোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও সুবর্ণ সুযোগ হারাচ্ছে। এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক বলেন, ফিলোশিপের আবেদনের মেয়াদ শেষ হওয়ার চারদিন পর চিঠি পেয়েছি। এটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি বলে মনে করি। এটা কখনোই প্রত্যাশিত নয়। আমি বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের সাথে কথা বলবো। এ বিষয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। বিশ্ববিদ্যালয় খুললে শনিবার অফিসে কাগজপত্র দেখতে হবে। এছাড়া রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগ ভালো বলতে পারবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।