ধামইরহাটে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী মোটরসাইকেলযোগে ধামইরহাট বাজার থেকে নিজবাড়িতে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছলে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়। এতে মোটরসাইকেলচালক ও আরোহীকে গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল যাওয়ার পথে চালক হাবিবুর রহমান মারা যান।

তিনি ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে বলে জানা যায়।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।