গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর জংশনের পাশে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বগিটি লাইনচ্যুত হয়৷ এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেয়া হবে।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।