সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়া ফোর টুয়েন্টিগিরি: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জুলাই সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে ‘ফোর টুয়েন্টিগিরি’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বানচাল করতে হামলার আশঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, “তার মানে শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, বিদেশি ষড়যন্ত্রও আছে। ড. ইউনূস দেশের সংস্কার করতে যেয়ে পুরো জিনিসটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছেন। সবার আপত্তি বাদ দিয়ে সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়া ফোর টুয়েন্টিগিরি। ক্ষমতায় যারা আছেন, তারা এমন করলে তাদের হাতে পরিবর্তন সম্ভব হবে?”

তিনি আরও বলেন, “সনদে স্বাক্ষর করার পর সংশোধন করার অধিকার সরকারকে কে দিয়েছে? বিএনপির মতো দলকেও দেখা করতে তিন বার চিঠি দেওয়া লাগে। বিএনপি তাদেরকে প্রতারক বলেছে, যারা সরকারের নিয়োগকর্তা তারাও প্রতারক বলেছে। তার মানে প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে। আমরা নিরাপদ নই। দেশকে রক্ষা করার দায়িত্ব এখন রাজনীতিবিদদের।”

মান্না বলেন, “যারা পিআর এর কথা বলে বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে বাইরে থেকে শান্ত দেখা গেলেও ভেতরে তুষের আগুন জ্বালিয়ে দিতে পারে। বিএনপি অনেক ধৈর্য ধরছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।