জরুরি মেরামতের পর পুনরায় চালু হলো মেট্রো রেল

বৈদ্যুতিক লাইনের জরুরি মেরামতের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রো রেলের চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমটিসিএল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ট্রেন চলাচল দুপুর ১২টা ৫৫ মিনিটে পুনরায় শুরু হয়েছে।”

এর আগে দুপুর ১২টা ৪১ মিনিটে দেওয়া এক পোস্টে ডিএমটিসিএল জানিয়েছিল, পল্লবী থেকে মিরপুর-১১-এর মধ্যবর্তী মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কাজের জন্য দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে।

এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।