প্রার্থী এক ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় এক ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ করা হলে নির্বাচন কমিশন (ইসি) ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বিধান অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ–২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করে। অধ্যাদেশে অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের তালিকা বিস্তারিতভাবে ও সুস্পষ্টভাবে ওয়েবসাইটে প্রকাশের বিধানও রাখা হয়েছে।

চূড়ান্ত আরপিও-এর অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী, প্রার্থীর নির্বাচনি ব্যয় ভোটার প্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ১৩ অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে দেওয়ার জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ২০ হাজার টাকা ছিল।

নির্বাচন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে উপ–পুলিশ মহাপরিদর্শকের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ ৭৩-এ মিথ্য তথ্য, অপতথ্য, গুজব ও এআই অপব্যবহার রোধে প্রার্থী ও দলের জন্য অপরাধ সংক্রান্ত বিধান রাখা হয়েছে।

অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯-এ ছোটোখাটো পরিমার্জন আনা হয়েছে। অনুচ্ছেদ ৯০-এ দল নিবন্ধন ও আর্থিক অনুদান সংক্রান্ত বিষয় এবং নিবন্ধন স্থগিত হলে প্রতীক স্থগিত করার বিধান রয়েছে।

এদিকে, নিবন্ধিত দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।