ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৬

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিলাসপুর-কাটনি রেলসেকশনের লাল খাদান এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোরবা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটি একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি মালবাহী ট্রেনের ওপর উঠে যায়, ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ওভারহেড বিদ্যুতের তার ও সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে মালবাহী ট্রেনকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় রেলওয়ে উদ্ধারকারী দল, আরপিএফ সদস্য এবং স্থানীয় পুলিশ। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে ঘটনাস্থলে মেডিকেল টিম কাজ শুরু করে।

রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে বিলাসপুর-কাটনি বিভাগে একাধিক ট্রেন বাতিল বা বিকল্প পথে চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।