খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জানুয়ারি ২০২৪, ৫:৫২ এএম

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এরই মধ্যে নির্বাচন গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সকল বাহিনী প্রস্তুত আছে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ব্যালটসহ নির্বাচনী কর্মকর্তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। দুর্গম তিনটি ইউনিয়নে ব্যালট নিরাপত্তা দিয়ে আগের দিন পাঠানো হবে। থাকবে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে। অন্যসব ব্যালট ভোটের দিন সকালে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হবে। কুষ্টিয়ার-৪টি আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৪৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
মন্তব্য