খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে কার্তিক ১৪৩২ | ৫ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয় দল ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় আগামী পাঁচ বছরের জন্য থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। গেল আসরে প্রথমবার দলটির মালিক হয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলেন এই তারকা অভিনেতা। যদিও দলটি চ্যাম্পিয়ন হতে পারেনি, তবু শাকিবের উপস্থিতি গ্যালারিতে এনে দিয়েছিল এক ভিন্ন মাত্রা—যেখানে একসাথে মিলেছিল ক্রিকেট ও চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাস।
সেই অভিজ্ঞতার পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী ও জয়ের জন্য প্রস্তুত থাকবে। কথা মতোই তিনি ফের মাঠে নামছেন মালিকের আসনে।
আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। ইতোমধ্যে বিসিবি ঘোষণা দিয়েছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। প্রথমে শোনা গিয়েছিল টিম ঢাকা নতুন মালিকানায় যেতে পারে, তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে নিশ্চিত করা হয়েছে—ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান ও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস।
যদিও শাকিব খান নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি, বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য দলটির মালিকানা থাকবে তার হাতেই।
এবার বিপিএলে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার তালিকা নিম্নরূপ:
খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, আর ফাইনাল ম্যাচ ১৬ জানুয়ারি। এবারও গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে—মাঠে আবারও দেখা মিলবে ‘কিং খানের’ ক্রিকেট-চমকের!