খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫
রাজশাহীর বাঘা উপজেলায় কারিমা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কারিমা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের কামরুল ইসলামের কন্যা এবং এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গেম খেলার সময় মোবাইল কেড়ে নেওয়ায় তিনি অভিমান করে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”