স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে নতুন মূল্য কার্যকর

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন মূল্য:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।