প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ভোলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখারবান্দা এলাকায় তৈয়ব মাস্টারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহাদ (১৫) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের মো. রিয়াজ হোসেনের ছেলে মো. জুবায়েদ (১৫)। তারা চরফ্যাশন টি বি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে কয়েক দিন আগে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। সোমবার বিকেলে জিহাদ ও জুবায়েদ প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে সেই ধানক্ষেতের রাস্তা পার হচ্ছিল। তখন বৈদ্যুতিক ফাঁদে জড়িত তারের সঙ্গে তাদের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।