ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আজ বৃহস্পতিবার জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করবে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে রয়েছেন। এদিকে আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে আজ বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

আওয়ামী লীগের ঘোষিত এই ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত তিন দিনে সারাদেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টি ঘটনা ঘটেছে রাজধানী ও আশপাশের এলাকায় (সাভার ও গাজীপুর)। এসব ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। গত তিন দিনে ঢাকায় অন্তত ২২টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলও সক্রিয় রয়েছে। নিচের ছবিতে দেখা যায় সকালের ঢাকা।

১ / ৮

গাবতলী এলাকায় ঢাকার প্রবেশমুখে কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার কিছু পরে। ছবি: সংগৃহীত
গাবতলী এলাকায় ঢাকার প্রবেশমুখে কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার কিছু পরে। ছবি: সংগৃহীত

 

২ / ৮

Z ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
শ্যামলীতে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মিছিল। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে। ছবি: সংগৃহীত

৩ / ৮
 

2Q== ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
কল্যাণপুর এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার পরে। ছবি: সংগৃহীত

৪ / ৮
 

9k= ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
হাইকোর্ট এলাকায় সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে। ছবি: সংগৃহীত

৫ / ৮
 

2Q== ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার আগে। ছবি: সংগৃহীত

৬ / ৮
 

Z ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
মাজার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অবস্থান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার আগে। ছবি: সংগৃহীত

৭ / ৮
9k= ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান

৮ / ৮
 

Z ছবিতে সকালের ঢাকা: বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর অবস্থান
শাহবাগে পুলিশের তল্লাশি অভিযান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার পরে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।