ফরিদপুরে মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্রসহ মহড়া, যান চলাচল বন্ধ

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাল, তলোয়ার, শরকি, রামদা, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

 

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, ভাঙ্গার তিনটি স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।