খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রাম থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট মাজারের মাঠের কাছে পানির পাম্পের সামনে ফুটপাতে একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়।
ওসি আরও বলেন, এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানিয়েছেন, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্পের কাছে দুটি ড্রাম পাওয়া গেছে— একটি ড্রামে লাশ, অন্যটিতে চাল ছিল। ঘটনাটি সম্পর্কে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।