মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নড়াইলের লোহাগড়ার মেহেদী হাসান সাগর (৩২), মাগুরার শলিখার বুনাগতির তামিম (১৮) এবং নরপতি গ্রামের শান্ত মণ্ডল (১৯)।

বৃহস্পতিবার রাতের দিকে মাগুরা–মহম্মদপুর সড়কের ধোয়াইল ফায়ার সার্ভিস অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মেহেদী হাসান সাগর। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাগরের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়, তার বাবা মনিরুল ইসলাম। তিনি মহম্মদপুরের একটি গ্রামে বিবাহসূত্রে বসবাস করছিলেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা থেকে গাবতলা সড়কের চাঁদপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তামিম ঘটনাস্থলেই মারা যান।

নিহত তামিম বুনাগতি গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং শান্ত মণ্ডল নরপতি গ্রামের প্রভাত মণ্ডলের ছেলে। তারা দু’জনই বুনাগাতি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত শান্ত মণ্ডলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর কারণে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পুরো মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।