যুক্তরাষ্ট্র ঘোষণায় ইউরোপের চার অ্যান্টিফা গ্রুপ ‘বৈশ্বিক সন্ত্রাসী’

যুক্তরাষ্ট্র জার্মানি, ইতালি ও গ্রিসের চারটি অ্যান্টিফা সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে। রয়টার্স জানায়, এসব সংগঠনকে ‘হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জানান, জার্মান-ভিত্তিক অ্যান্টিফা অস্টকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গ্রীস ও ইতালির আরও তিনটি সংগঠনও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুবিও বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শের প্রতি আকৃষ্ট, যা আমেরিকা-বিরোধীতা, পুঁজিবাদ-বিরোধীতা ও খ্রিস্টধর্ম-বিরোধীতা অন্তর্ভুক্ত। তারা এই মতাদর্শ ব্যবহার করে অভ্যন্তরীণ ও বিদেশে সহিংস আক্রমণ উস্কে দেয় এবং ন্যায্যতা দেয়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষায় সব উপলব্ধ উপায় ব্যবহার চালিয়ে যাবে এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও সম্পদ বাজেয়াপ্ত করবে।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এবং অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশে বিক্ষোভের মধ্যে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা অ্যান্টিফা অস্টের অনুসারীদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের এক প্রতিবেদনে অ্যান্টিফা অস্টকে ‘সহিংস নেটওয়ার্ক’ হিসেবে চিহ্নিত করেছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন অ্যান্টিফা অস্ট ছাড়াও ইতালির ‘ইনফরমাল অ্যানার্কিস্ট ফেডারেশন/আন্তর্জাতিক বিপ্লবী ফ্রন্ট’ এবং গ্রিসের ‘সশস্ত্র সর্বহারা ন্যায়বিচার’ ও ‘রেভোলিউশনারি ক্লাস সেলফ-ডিফেন্স’কে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গ্রীসের একজন কর্মকর্তা বলেন, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে কাজ করে যাচ্ছে এবং যে কোনো সন্ত্রাসী কার্যক্রম ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।