২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। এ কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), যা ৩০ দিন পর্যন্ত চলতে পারে।

আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, রোজা ৩০ দিন হলে আমিরাতে চার দিনের ছুটি ঘোষণা হতে পারে—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় ধর্মীয় উৎসব। ঈদের নামাজের মাধ্যমে দিনটি শুরু হয়, পরে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো, দান-খয়রাত ও বিভিন্ন সামাজিক আয়োজন হয়ে থাকে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের সম্ভাব্য দিন শুক্রবার, ২০ মার্চ ২০২৬। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত ঘোষণা দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।