মানিকগঞ্জে আধাঘণ্টায় তিন ককটেল বিস্ফোরণ, আহত দুই

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশের স্থানে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে মানিকগঞ্জ শহরে এসব বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর হোসেন এবং বেউথা এলাকার নবীন হোসেন। তাঁদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের মতে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় আজ সোমবার ঘোষণা হওয়ার কথা। রায় ঘোষণার আগের রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ ভাস্কর্যের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রায় আধা ঘণ্টা পরে বাসস্ট্যান্ডের অদূরে পৌর সুপারমার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক সাগর ও নবীন আহত হন। পরে তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।