ফতুল্লায় যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে রোববার দিবাগত রাত পৌনে ২টায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় যাত্রীবাহী বাস চালক ও হেলপাড় প্রাণে বেঁচে যান।

বাস চালক নাসির জানিয়েছেন, শহরের ১নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের দৈনিক যাতায়াতের জন্য তাদের গাড়ি (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) সাইনবোর্ডে আনা-নেওয়া করা হয়। রোববার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে তিনি ও হেলপাড় নয়ন বাসে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টায় হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা চিৎকার করলে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

চালক আরও জানিয়েছেন, তারা ঘুমে থাকায় আগুন কে বা কারা দিয়েছে তা দেখেননি। পুলিশকে জানিয়ে বাস অন্যত্র সরিয়ে পার্কিং করেছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। চালক ও হেলপাড়ের সতর্কতায় বাসে বড় ক্ষতি হয়নি। তবে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।