মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২

সৌদি আরবে মক্কা থেকে মদিনার পথে একটি যাত্রীবাহী বাস ও একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী মারা যান।

 

নিহত ওমরাহযাত্রীরা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। সূত্র অনুযায়ী, নিহত ৪২ জনের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু।

এ দুর্ঘটনা ঘটেছে সোমবার স্থানীয় সময় ভোররাতের দিকে। ওই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

সূত্র: দ্যা লজিকাল ইন্ডিয়ান

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।