খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরা সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িতে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।
এসময় আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাবেক এমপির বাড়ির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাড়ির সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে।
পরে ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবরওয়ালা/ এসএস