শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং অনিশ্চিত, ঈদে আসছে ‘সোলজার’?

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।

বৃহৎ আয়োজনে এবং বাজেটে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তবে শাকিব খান বর্তমানে তার আরেকটি সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যদিও শুটিংয়ের বড় অংশ শেষ হয়েছে, তবে কিছু অংশ এখনও বাকি রয়েছে।

এ পরিস্থিতিতে ‘প্রিন্স’-এর শুটিং নির্ধারিত সময়ে শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটি শেষ করা সম্ভব হবে কি না এবং মান বজায় থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে, যদিও ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে, ‘প্রিন্স’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ‘সোলজার’-এর শুটিং অক্টোবরেই শুরু হয়েছে এবং এখনও সম্পন্ন হয়নি। পরিচালক তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চান না। শুটিং শেষে সিনেমাটি ভারত থেকে সম্পাদনা করে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যদিও ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত শুটিংয়ের অনিশ্চয়তার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করব। দুই নায়িকার বিষয় আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে। আমাদের ইচ্ছা সব ঠিক থাকলে ঈদুল ফিতরে সিনেমাটি দর্শকদের সামনে আনা।’

‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণ এবং আরও একজন নায়িকা থাকবেন। ‘সোলজার’-এ তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।