ব্যবসায়িক স্বার্থে মিস ইউনিভার্স ফাতিমাকে বিজয়ী করা হয়েছে

থাইল্যান্ডে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ মুকুট জেতেন। তবে তাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যা দিয়েছেন লেবানিজ-ফরাসি সুরকার ও প্রতিযোগিতার অন্যতম বিচারক ওমর হারফৌচ।

তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক স্বার্থে ফাতিমা বশকে বিজয়ী করা হয়েছে।

উল্লেখ্য, ফাইনালের দুই দিন আগে কারচুপির অভিযোগ তুলে এ বছরের প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান ওমর হারফৌচ। সে সময়ে তিনি দাবি করেছিলেন, মিস ইউনিভার্সের ৭৪তম আসরে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে এবং কিছু প্রতিযোগীর সঙ্গে অন্যান্য জুরিদের ব্যক্তিগত সম্পর্ক আছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফাতিমার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নতুন অভিযোগ তোলেন ওমর। তার দাবি, প্রতিযোগিতার মালিক রাউল রোচা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে আগেই ফাতিমাকে বিজয়ী হিসেবে নির্ধারণ করেছিলেন।

ওমর হারফৌচ দাবি করেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগেই তিনি আমেরিকান গণমাধ্যম এইচবিও-কে জানিয়েছিলেন যে মিস মেক্সিকোই জিতবেন।

পরবর্তীতে তিনি উল্লেখ করেন, ‘মিস মেক্সিকো একজন ভুয়া বিজয়ী। মিস ইউনিভার্সের মালিক রাউল রোচার সঙ্গে ফাতিমা বশের বাবার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এক সপ্তাহ আগে দুবাইতে রাউল রোচা এবং তার ছেলে আমাকে ফাতিমাকে ভোট দিতে চাপ দিয়েছিলেন। তারা বলেছিলেন, ফাতিমার জেতা তাদের ব্যবসার জন্য সুবিধাজনক হবে।’

অন্যদিকে, এসব অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেন।

তার দাবি, ওমর হারফৌচ পদত্যাগ করেননি; বরং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের কারণে তাকে বিচারক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এই ব্র্যান্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।