এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদসমূহের অনলাইন চাহিদা (e-Requisition) গ্রহণ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে তাদের শূন্য পদসমূহের চাহিদা জমা দিতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যে পদগুলো শূন্য হয়েছে, সেগুলোর তথ্যই এই নিয়োগ সুপারিশের আওতায় বিবেচিত হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত পদগুলোই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

এনটিআরসিএ জানিয়েছে, আগের কোনো নিয়োগ সুপারিশের জন্য পাঠানো চাহিদা এইবার বিবেচিত হবে না। অফলাইনে, হার্ডকপি বা ইমেইলের মাধ্যমে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানপ্রধানদের এনটিআরসিএ ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে যথাযথভাবে চাহিদা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে চাহিদাপত্র পূরণের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব User ID ও Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুজিশন সেবা থেকে অনলাইন ফরম পূরণ করবেন।

চাহিদাপত্র পূরণের সময়সীমা ১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫। ফরম পূরণের পর তিন দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দেওয়াও বাধ্যতামূলক।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।