যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১৬ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ ১৬ দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে শুরু হচ্ছে। নিবন্ধন করা যাবে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে। নিবন্ধন কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, আজ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনও ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালেটে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধন চলাকালে ২৪ ঘণ্টা সহায়তার জন্য হেল্প ডেস্কও চালু করেছে নির্বাচন কমিশন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।