শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ড: কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি এই প্রতিবেদন গ্রহণ করেন।

প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে।

আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিতভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলে যাওয়ায় আমদানি করা মালপত্রের বড় অংশ ধ্বংস হয়।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।