খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ই নভেম্বর ২০২৫, ৯:৪৭ এএম
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজে নামেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গুদামে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতির বিস্তারিত তথ্য তদন্তের পর জানানো হবে।
এর আগে সন্ধ্যা সোয়া ৫টার পর রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বহু ঘরবাড়ি পুড়ে যায়।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য