ঢাকা কলেজে শিক্ষার্থীদের হঠাৎ সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর সড়কে ঢাকা কলেজের সামনে দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। আজ রবিবার দুপুর ১২টার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এবং বেলা দুইটার পর সরে যান।

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর বেলা সোয়া দুইটার দিকে তারা রাস্তা ছেড়ে দেন।

রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা জানিয়েছেন—আজ থেকে সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে ক্লাস না হওয়ায় তারা প্রতিবাদে সড়কে অবস্থান করেন এবং দ্রুত ক্লাস শুরুর দাবি জানান।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।