ভারতে দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদি এলাকায় দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের পর বাস দুটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে যায়। আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেন। পরে পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এনডিটিভির তথ্য অনুযায়ী, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি যাচ্ছিল এবং অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলের উদ্দেশে রওনা হয়েছিল। সংঘর্ষে একটি বাসের চালকের আসনের পাশের অংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, নিহতদের সাড়িবদ্ধ করে রাখা হয়েছে এবং বহু যাত্রীর শরীর থেকে রক্ত ঝরছে। কেউ কেউ বাসের ভেতরেই আটকে ছিলেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন প্রাণ হারান। এর এক সপ্তাহের মাথায় আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।