দ্বিতীয়বারের মতো মনোনয়ন থেকে বঞ্চিত রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও ২৮টি আসন ফাঁকা আছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তবে এবারও মনোনয়ন পাননি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

গত ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব। এর মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।