হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা চক্রবর্তী

পশ্চিমবঙ্গের সুপরিচিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে তিনি আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তৎক্ষণাৎ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য পশ্চিমবঙ্গের গণমাধ্যমে তাঁর অসুস্থতার খবর প্রকাশিত হয়েছে।

৬১ বছর বয়সী গায়ক কয়েকদিন ধরে পরপর বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। শনিবার রাতে আচমকাই বুকে অস্বস্তি শুরু হলে রাত দুইটার দিকে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেয়ার কারণে গায়ের বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে গায়কের অবস্থা স্থিতিশীল।

নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, তাঁর বাবা আগের তুলনায় ভালো আছেন। তিনি জানান, ‘বাবার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই ভালো ছিল। একাধিক অনুষ্ঠান করেছেন। হঠাৎ অসুস্থ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। এক মুহূর্তও দেরি হয়নি। হার্টে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এখন তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন।’

নচিকেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, যদিও গায়কের নানা ধরনের অসুস্থতা ছিল, তবে হৃদ্‌রোগের সমস্যা আগে ছিল না। সম্প্রতি পরপর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ বেড়েছে। রবিবার আসানসোলে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা বাতিল করতে হয়েছে। আগামী কয়েক দিনের সকল অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।