গায়িকা নেহার জামিন খারিজ, গ্রেপ্তারের সম্ভাবনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন তোলার কারণে আইনি সমস্যায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। গত শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে।

উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহার আগাম জামিনের আবেদন নাকচ করেছে।

মূলত ভারতের পেহেলগাম হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করে মন্তব্য করেছিলেন নেহা। সেই মন্তব্যের পর লখনৌ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। আইনি ঝামেলা এড়াতে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন গায়িকা।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করেছিলেন নেহা।

নেহা বলেছিলেন, ‘সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি ও হিন্দু-মুসলিম বিভেদ তুঙ্গে, মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি সরকারের বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?’ তার এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করলে সরকার সমর্থকরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে নেহা জানান, স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন করার অধিকার তার আছে। তিনি কোনো উসকানিমূলক গান করেননি, কেবল কিছু প্রশ্ন তোলেন। আদালত আপাতত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ খোলা রেখেছেন।

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।