২০ বছর পর রিয়ালের দুই লাল কার্ড, সেলতার বিপক্ষে হার

টানা তিন ম্যাচ ড্রয়ের পর গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে জয় ফিরিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি জাবি আলোনসোর দল। রোববার রাতে সেল্তা ভিগোর বিরুদ্ধে ঘরের মাঠে ২–০ গোলে হেরে যায় রিয়াল, যেখানে দল খেলছিল ৯ জনে পরিণত হয়ে।

সেলতার এই জয়ে একাধিক রেকর্ড তৈরি হয়েছে। রিয়ালকে হারাতে সেল্তা বার্নাব্যুতে ১৯ বছর অপেক্ষা করেছিল। এছাড়া, ১১ বছর পর রিয়ালকে হারিয়েছে এই দল। ম্যাচে রিয়ালের আক্রমণ ও বল দখলে সুবিধা থাকলেও গোল করার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। বিরতির পর ৫৪ মিনিটে এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুইডিশ মিডফিল্ডার উইলিয়ট সুইডবার্গ গোল করে দলকে জয় এনে দেন।

ম্যাচটি রিয়ালের জন্য আরও কঠিন করে তোলে দুটি লাল কার্ড। ৬৪ মিনিটে লেফট ব্যাক ফ্রান গার্সিয়া দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে মাঠ ছাড়েন। পরে যোগ করা সময়ে ডিফেন্ডার আলভারো কারেরাসও লাল কার্ড পান। এছাড়া, বেঞ্চ থেকে এনদ্রিককে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে জাবি আলোনসো বলেন, ‘রেফারিং ভালো লাগেনি আমার।’

ঘরের মাঠে লা লিগায় ২০ বছর পর রিয়ালের এক ম্যাচে দুই ফুটবলার লাল কার্ড দেখলেন। এই হারের ফলে শেষ পাঁচ ম্যাচে রিয়াল ১৫ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্ট হারিয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে।

আলোনসো বলেন, ‘আমরা দ্রুত সব ভুলে সামনে এগোতে চাই। এটি মাত্র তিন পয়েন্টের ব্যাপার। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আমাদের সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর।’

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।