কেটে ফেলা হয়েছে বিতর্কিত সেই গাছ, বিষয়টি ছিল ভূয়া

কেটে ফেলা হয়েছে বিতর্কিত সেই গাছ, বিষয়টি ছিল ভূয়া। গাছে কান পাতলে নারী কন্ঠে কথা শোনা যায় বিষয়টিকে ভূয়া ও গুজব দাবি করে কেটে ফেলা হয়েছে কথা বলা সেই বিতর্কিত গাছ। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে শনিবার দুপুরের পর কাটা হয় সেইগাছ। গাছটি কাটার পরও দেখতে ও গাছের কথা শুনতে দূরদূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহজুড়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গজিনা গ্রামের নিরব নামে পাচ বছর বয়সী এক শিশু গাছটিতে ধারালো দা দিয়ে কোপ দিলে গাছ বলে ওঠে আমাকে মারিস না। পরে এঘটনা পাশের একজন মহিলাকে বললে এলাকায় ছড়িয়ে পড়ে। পরে দলে দলে এসে কান পাততে থাকে এলাকার সবাই।

কেটে ফেলা হয়েছে বিতর্কিত সেই গাছ, বিষয়টি ছিল ভূয়া

তাদেরও একই দাবি, গাছে কান পাতলে মেয়ে কন্ঠে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ সালামের উত্তর শুনছেন, আবার কেউ কান্না বা আর্তনাদের আওয়াজ শুনছেন। তবে গাছ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রথম থেকেই দাবি করে আসছেন বিষয়টি ভুয়া।

কেটে ফেলা হয়েছে বিতর্কিত সেই গাছ, বিষয়টি ছিল ভূয়া

এমন ঘটনা আশপাশের কয়েক এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি দেখতে ও কথা শুনতে ছুটে আসে উৎসুক জনতা। গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে গাছের চারপাশ ঘিরে বাশের বেড়া দেয় এলাকাবাসী। কেউ কেউ আবার মানত করে গাছের গোড়ায় ফেলতে থাকে টাকা পয়সা। পরে কয়েকজন মুসুল্লির অনুরোধ বেড়া ভাঙা ও টাকা তোলা বন্ধ হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এমন ঘটনায় মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ। শনিবার সকালে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের হস্তক্ষেপে গাছটি কেটে ফেলা হয়।

 

কেটে ফেলা হয়েছে বিতর্কিত সেই গাছ, বিষয়টি ছিল ভূয়া

 

এসময় গাছকাটা দেখতে ভীড় করেন এলাকাবাসী। তারা জানান, গাছের কথা শোনা যায় বিষয়টি গুজব। আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমরা ওই এলাকায় গিয়ে সরেজমিনে দেখি। বিষয়টি আমাদের কাছে ভুয়া মনে হয়েছে। এছাড়াও আমরা কান পেতে দেখেছি। কোন কথা শোনা যায় না। পরে আমরা গাছটি কেটে ফেলি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।