মিরপুরে ডিবির হাতে মাদক ব্যাবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়ার একটি চৌকস দল। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে চারটার সময় মিরপুর বাজারের পৌর পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মিরপুর থানাধীন মিরপুর পৌরসভা ০৫ নং ওয়ার্ডের পৌরপার্কের দক্ষিন পাশে নওদাপাড়া টু ঈগল চত্তর গামী পাকা রাস্তার উত্তর পাশে হইতে আসামী আশিক হোসেন (৩০) কে ১০০ (এক’শ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।  গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ আজিজুল শেখ’র ছেলে। এ সংক্রান্তে মিরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।