নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্বজনদের মানববন্ধন

Fay 13 11 1 24 নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্বজনদের মানববন্ধননিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা। গতকাল বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা কালেক্টর চত্বরে মিছিল করে এসে মানববন্ধন করে তারা। গত ২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব আহমেদ নামে ওই ব্যাংক কর্মকর্তা। ওই দিন রাতেই কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। মানববন্ধনে নিখোঁজ রাজীব আহমেদের স্ত্রী রায়হানা পারভীন বলেন, নিখোঁজের পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোনও বন্ধ। তাঁকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি করেন তিনি। নিখোঁজ রাজীব আহমেদের ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন, মুক্তিপণ দাবি বা এ ধরনের কোনো ফোন আমরা পাইনি। যেকোনো মূল্যে রাজীবকে উদ্ধারের দাবি জানান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।