কুমারখালীর পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

কুমারখালী প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর ৪জন শ্রমিক ও ১জন ছাত্র। তাদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী। গতকাল সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের আব্দুস সালাম, চর ভবানীপুরের সেলিম মন্ডল, শিলাইদহের আলমগীর হোসাইন, ভাঁড়রার জামাল উদ্দিন ও লাহিনী পাড়ার ছাত্র জুবায়ের হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

কুমারখালীর পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

কুমারখালীর পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ এ কে এম আলী মহসীন, জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, ছাত্র শিবিরেরর জেলা সভাপতি ইমরান হুসাইনসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মী। উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিল তারা। ওই সময় পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হওয়ার পরে বিভিন্ন সময় মৃত্যুবরণ করেন ৩জন ও দুইজন একটি ভবনে আটকে পুড়ে মারা যান।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।