নিজ সংবাদ ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাদকসহ আটক ২ জনকে জেল ও জরিমানা। কুমারখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা গেছে, কুমারখালী উপজেলার রেল স্টেশনের পাশে ফুল ঘরের কাছে আকাই -পিতাঃ কিয়ামদ্দিন (৫৫), সুজন, পিতা -বিশ্বনাথ (৪০), কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিচ ট্যাপেনটা পাওয়া যায় ।
কুষ্টিয়া কুমারখালীতে মাদকসহ আটক ২ জনকে জেল ও জরিমানা
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে, কুমারখালী উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যলয় কুষ্টিয়া পরিদর্শক মোঃ বেলাল হোসেন বিভিন্ন এলাকায় অভিযান করে মাদকসহ ২জনকে আটক করে। পরে কুমারখালী উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত আটককৃত আসামিদের বিভিন্ন ২মাস মেয়াদে ও এক মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন।

আরও দেখুন:




