কুমারখালীতে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি ভাংচুর

বিশেষ প্রতিনিধি ॥ কুমারখালীতে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি ভাংচুর। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরে ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৭ আগষ্ট সকাল আনুমানিক ১০.৪৫ ঘটিকার সময় থেকে ২২ আগষ্ট পর্যন্ত মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের ফয়জদ্দিন শেখের পুত্র মহম্মদ আলী (৫৪) এর সাথে মৃত ঈমান আলীর প্ত্রু আব্দুল মান্নান ও মোঃ মুন্তাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

কুমারখালীতে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি ভাংচুর

এর জের ধরে গত ১৭ আগষ্ট শনিবার সকালে বিবাদী ১) আব্দুল মান্নান (৫০) ২) মোঃ মুন্তাজ (৬৫), উভয় পিতা-মৃত ইমান আলী, ৩) মোঃ এরশাদ (৩৮), পিতা-মোঃ মুন্তাজ, ৪) মোঃ অনিক (২৪) পিতা- আব্দুল মান্নান, ৫) মোঃ হাকিম (৪৬), পিতা-মৃত হাসেন আলী, ৬) মোঃ নূর আলী (৫৮), পিতা-মৃত চাঁদ আলী, ৭) কামরুল (৩৩), পিতা- মোঃ নূর আলী, মালিয়াট, কুমারখালী, কুষ্টিয়াসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় লুটপাট চালানো হয়।

কুমারখালীতে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি ভাংচুর

এব্যপারে, বাদী মহম্মদ আলী বলেন, আমাদের পারিবারিক বিরোধের জের ধরে বর্তমান অর্ন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পরেই গত ১৭ আগষ্ট থেকে গত ২২ আগষ্ট পর্যন্ত এই ভাংচুর ও লুটপাট চালিয়ে আমার বসত বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট করে সবনিয়ে গেছে আব্দুল মান্নান গংরা। এমনকি ফসলি জমিও অবৈধভাবে দখল করে নিয়েছে। আমরা প্রাণভয়ে অন্যত্র পালিয়ে আছি। আমি এর সঠিক বিচার চাই।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম বলেন দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। যদি না আসে তাহলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।