কুমারখালীতে পাট ধুতে গিয়ে জলাশয়ে মিলল পুড়ে যাওয়া অস্ত্রের খণ্ডাংশ

কুমারখালী প্রতিনিধি ॥কুমারখালীতে পাট ধুতে গিয়ে জলাশয়ে মিলল পুড়ে যাওয়া অস্ত্রের খণ্ডাংশ। কুষ্টিয়ার কুমারখালীতে এক জলাশয়ে পাট ধুতে গিয়ে আগুনে পুড়া দুই বন্দুকের খণ্ডিত অংশ পেয়েছেন এক কৃষক। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তা উদ্ধার করে। গতকাল শনিবার ( ১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে ঘটে এঘটনা। পুলিশের ভাষ্য মতে, গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা।

কুমারখালীতে পাট ধুতে গিয়ে জলাশয়ে মিলল পুড়ে যাওয়া অস্ত্রের খণ্ডাংশ

উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে। মহিষাখোলা গ্রামের কৃষক মোঃ জালাল উদ্দীন (৪৮) বলেন, আমি সকাল সাড়ে ১০ টার দিকে হোসেন আলীর জলাশয়ে পাট ধুতে নেমেছিলাম। সেসময় আমার পায়ে কিছু একটা বেঁধে যায়। পরে তুলে দেখি বন্দুক। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তা নিয়ে যান। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মহিষাখোলা গ্রাম থেকে আগুনে পুড়া দুইটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে। আইনী প্রক্রিয়া শেষে অস্ত্র গুলো মডেল থানায় জমা দেওয়া হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।