খোকসায় প্রাণনাশের ভয়-ভীতি প্রদান করায় যুবক গ্রেপ্তার

fay 10 16 1 24 খোকসায় প্রাণনাশের ভয়-ভীতি প্রদান করায় যুবক গ্রেপ্তারনিজ সংবাদ ॥ কুষ্টিয়ার খোকসা থানার বুজরুক মির্জাপুর এলাকার মো: তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ জোবায়ের শেখ অনিক(২০)-কে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট এবং প্রাণনাশের ভয়-ভীতি প্রদান করার অভিযোগে খোকসা থানায় নিয়মিত মামলা রুজু হয়। খোকসা থানা পুলিশ কর্তৃক উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাধন(২৩) নামের এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃত বাধন কুষ্টিয়ার খোকসা থানার হেলালপুর এলাকার মোঃ ইমরান শেখের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।