খোকসায় মাদকসহ মাদক কারবারী আটক

পুলক সরকার, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ এরশাদ শেখ(৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজাসহ (মাদকদ্রব্য) তাকে গ্রেফতার করা হয়েছে। আটক মোঃ এরশাদ শেখ এক্তারপুর গ্রামের মোঃ চিনিরুদ্দিন শেখের ছেলে।মাদককারবারী এরশাদকে গ্রেফতার পূর্বক মামলা রুজু করা হয়েছে। মাদককারবারী এরশাদ এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে এবং সে ওই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে জানা গেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।