কুষ্টিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

fay 15 16 1 23 কুষ্টিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক, মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া থানাপাড়ার মৃত উকিল উদ্দিনের ছেলে রিকো (৩৩) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) অপর আসামি কোটপাড়ার মৃত আলাউদ্দিন শেখের ছেলে মুন্না (৪৬) কে একই অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।