ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

fay 10 17 1 23 ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।