কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের টহল দল দৌলতপুর ও মিরপুরে পৃথক অভিযানে ৮০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় ব্যাটালিয়নের বিশেষ টহল দল গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টা ৫ মিনিটে মিরপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস মেইল’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ২২০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ টাকা। অপরদিকে গত রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টা ১৫মিনিটে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পুরাতন ঠোটারপাড়া মাঠে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ণ বিওপি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩৮০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ টাকা। পৃথক মাদক উদ্ধারের ঘটনায় মিরপুর ও দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।